ইস্টার্ন ইন্স্যুরেন্সের আয় বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইস্টার্ন ইন্স্যুরেন্সের আয় বেড়েছে


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইস্টার্ন ইন্স্যুরেন্সের আয় বেড়েছে, তৃতীয় প্রান্তিকে ইপিএস ১ টাকা ৮ পয়সা

টাইমস এক্সপ্রেস ২৪
৩১ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৫ | ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি অনুমোদনের পর প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (EPS) দাঁড়িয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২ পয়সা, অর্থাৎ আয় বেড়েছে প্রায় ৬ পয়সা বা ৫.৮৮ শতাংশ

প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭২ পয়সা

অন্যদিকে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৫২ টাকা ২ পয়সা

বাজার বিশ্লেষকদের মতে, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ধারাবাহিক আয়ের প্রবৃদ্ধি কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থাকে আরও শক্তিশালী করছে।

কোন মন্তব্য নেই