সপ্তাহের দরপতনের শীর্ষে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সপ্তাহের দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং, শেয়ারমূল্য কমেছে ১৮%
বিদায়ী সপ্তাহে (২৬ অক্টোবর–৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বাধিক দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারমূল্য কমেছে ১৮.৩৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্টাইলক্র্যাফট লিমিটেড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬১ টাকা ৯০ পয়সা, যা কমে বিদায়ী সপ্তাহের শেষে দাঁড়িয়েছে ৫২ টাকায়— অর্থাৎ দর কমেছে ১৫.৯৯ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, যার শেয়ারমূল্য সপ্তাহের ব্যবধানে ৫ টাকা ৯০ পয়সা থেকে কমে ৫ টাকায় নেমে এসেছে— পতনের হার ১৫.২৫ শতাংশ।
এছাড়া, দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—
-
মেঘনা সিমেন্ট: ১৫.১২%
-
বাংলাদেশ পেপার অ্যান্ড পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড (বিপিএমএল): ১৪.০১%
-
এক্সিম ব্যাংক: ১৩.৫১%
-
ফার কেমিক্যাল: ১২.৯৮%
-
ন্যাশনাল ব্যাংক: ১২.১২%
-
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: ১১.৫৪%
-
ইউনিয়ন ব্যাংক: ১১.১১%
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আর্থিক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমে যাওয়ায় ও বাজারে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারমূল্যে পতন ঘটেছে।
কোন মন্তব্য নেই