বিটিটিএফ ২০২৫: থাইল্যান্ডের মেডিকেল ট্যুরিজমে সুহা ট্রাভেলসের বিশেষ চমক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিটিটিএফ ২০২৫: থাইল্যান্ডের মেডিকেল ট্যুরিজমে সুহা ট্রাভেলসের বিশেষ চমক


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টাইমস এক্সপ্রেস ২৪

১ নভেম্বর ২০২৫, সকাল ৪:৪২

রাজধানীতে অনুষ্ঠিত ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫–এ মেডিকেল ট্যুরিজম খাতে নতুন চমক নিয়ে এসেছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড। প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের ১৫টি বিশ্বখ্যাত হাসপাতালের চিকিৎসাসেবা ও আনুষঙ্গিক সব সুবিধাকে বাংলাদেশের মানুষের নাগালের মধ্যে আনছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজন করে। মেলায় সুহা ট্রাভেলসের স্টল ছিল দ্বিতীয় তলার সেলিব্রিটি হলের ৩১, ৩২, ৪৩ ও ৪৪ নম্বরে

শনিবার (১ নভেম্বর) মেলার শেষ দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকছে।

সুহা ট্রাভেলসের কর্ণধার মোহাম্মদ সোলায়মান জানান, থাইল্যান্ড দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী অত্যাধুনিক চিকিৎসাসেবার জন্য সমাদৃত।
তিনি বলেন,

“আমরা থাইল্যান্ডের ১৫টি নামকরা হাসপাতালের তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসককে এক প্ল্যাটফর্মে এনেছি। আমাদের মাধ্যমে গ্রাহকরা দ্রুততম সময়ে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ও তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে মেডিকেল ভিসা পেতে পারেন।”

তিনি আরও জানান,

“এয়ার অ্যাম্বুলেন্স, দোভাষী (ইন্টারপ্রেটার), প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ, এয়ার টিকিট ও থাকার ব্যবস্থা—সবই একসাথে পাওয়া যায় সুহা ট্রাভেলস–এর মাধ্যমে।”

ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক সাড়া ফেলেছে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার কারণে এটি বাংলাদেশ, নেপাল, ভুটানসহ একাধিক দেশের রোগীদের কাছে আস্থা অর্জন করেছে। বর্তমানে ব্যাংককের প্রাণকেন্দ্রে পাঁচ তারকা অ্যাম্বাসেডর হোটেলের সুকুম্ভিত সয় ১১–এ তাদের নিজস্ব অফিস ও ফার্মেসি চালু রয়েছে।

কোন মন্তব্য নেই