ই-জেনারেশন পিএলসি ঘোষণা দিল ২.২৫% নগদ লভ্যাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ই-জেনারেশন পিএলসি ঘোষণা দিল ২.২৫% নগদ লভ্যাংশ


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত


টাইমস এক্সপ্রেস ২৪

৩০ অক্টোবর ২০২৫, বিকেল ৪:০৩

পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন পিএলসি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর ফলে প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ০.২২ টাকা নগদ লভ্যাংশ পাবেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর ২০২৫

চলতি হিসাব বছরের (২০২৪-২৫) শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা, যা আগের বছরে ছিল ১.৪৪ টাকা
একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.২০ টাকা, যা গত বছর ছিল ২.৮০ টাকা
এছাড়া, কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৩৮ টাকা

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা (circuit breaker limit) প্রযোজ্য থাকবে না।

কোন মন্তব্য নেই