অর্থনীতি পুনরুদ্ধারই পরবর্তী নির্বাচিত সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টাইমস এক্সপ্রেস ২৪
৩১ অক্টোবর ২০২৫, রাত ১২:০১
বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও দারিদ্র্য–বৈষম্য হ্রাস আসন্ন নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাম্প্রতিক আমদানি বৃদ্ধি অর্থনীতির পুনরুদ্ধারের ইঙ্গিত দিলেও মুদ্রাস্ফীতি এখনও ৮ শতাংশের ওপরে রয়েছে, যা নাগরিকদের ক্রয়ক্ষমতা হ্রাস করছে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) ‘মাসিক ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর বনানীতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।
পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। আলোচনায় অংশ নেন ড. বজলুল হক খোন্দকার, ড. এম. মাসরুর রিয়াজ ও তানজিমা মোস্তফা।
বিশেষজ্ঞরা বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ পুনরুজ্জীবিত করতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অপরিহার্য। কর–জিডিপি অনুপাত এখনো আঞ্চলিক মানের নিচে, যা সামাজিক সুরক্ষা কার্যক্রম সীমিত করছে। তারা নতুন বিনিয়োগে উৎসাহ, ব্যাংক খাত সংস্কার ও সুশাসন জোরদারের আহ্বান জানান।
কোন মন্তব্য নেই