৩ কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩ কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে

 


 ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

৩০ জুন ২০২৫ অর্থবছরের লভ্যাংশ বিতরণ করলো পুঁজিবাজারের ৩ তালিকাভুক্ত কোম্পানি


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো— রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, ইফাদ অটোস পিএলসি এবং ফার্মা এইডস লিমিটেড

সূত্র অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানিগুলো বিইএফটিএন (BEFTN) সিস্টেমের মাধ্যমে সরাসরি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পাঠিয়েছে।

এর আগে ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য

  • রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড ২ শতাংশ,

  • ইফাদ অটোস পিএলসি ২ শতাংশ এবং

  • ফার্মা এইডস লিমিটেড ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

ডিএসই সূত্রে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যেই লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ায় বিনিয়োগকারীরা স্বস্তি প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই