পাহাড় ধসের শঙ্কায় চবিতে সতর্কবার্তা জারি
চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলো টানা তিন দিনের ভারী বর্ষণে ঝুঁকিপর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় পাহাড় ধসের আশঙ্কাও করা হচ্ছে। পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তৈরি হয়েছে এ শঙ্কা। এসব পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার দুপুর ১২টা থেকেই পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে মাইকিং করা হয়।
বিশ্বদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান মো. বজল হক বাংলা'কে বলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে যেকোনো সময় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। যার কারণে ক্যাম্পাসের বিভিন্ন পাহাড়ের পাদদেশে ও কলোনীতে বসবাসকারীদের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ও চাকসু কেন্দ্রে নিরাপদ আশ্রয় গ্রহণের অনুরোধ করা হয়েছে।’
উল্লেখ্য, বর্ষাকালে টানা বৃষ্টিতে বিভিন্ন সময় চবিতে ঘটেছে পাহাড় ধসের ঘটনা। গত ১৫ বছরে প্রাণ হারিয়েছেন অনেকেই। সর্বশেষ ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন মারা যান।

কোন মন্তব্য নেই