বিশ্বের সবচেয়ে দামি ১০ কলম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বের সবচেয়ে দামি ১০ কলম



কলম সংগ্রহের সখ থাকে অনেকেরই। সস্তা বা দামি, নানা ধরনের কলম থাকে তাদের ভাণ্ডারে। অনেকে আবার আভিজাত্য ফুটিয়ে তুলতেও দামি কলম ব্যবহার করেন। দুইশ, পাঁচশ, ১ হাজার বা ৫ হাজার টাকার কলমের দেখা মেলে অনেকের হাতে। কিন্তু একটি কলমের দাম যদি হয় কয়েক কোটি টাকা হয়! হ্যাঁ, চোখ কপালে তোলার মতো এমন মহামূল্যবান কলমও আছে, যেগুলোর দাম শয়ে বা হাজারে নয়, কোটিতে। এমনই কয়েকটি বহুমূল্য কলম নিয়েই এই প্রতিবেদন-
মন্তেগ্রাপ্পা তিবালদি ফুলগর নকটারনাস


বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কলম এই মন্তেগ্রাপ্পা তিবালদি ফুলগর নকটারনাস। ইতালির প্রতিষ্ঠান মন্তেগ্রাপ্পার বানানো এই কলমের দাম ৫৫ কোটি টাকা। ৯০০টি কালো হীরা এবং ১০০টি চুনি বসানো আছে এই কলমে। মূলত এ কারণেই এতার দাম এমন আকাশছোঁয়া।


দ্য অরোরা ডায়ামান্টে


মন্তেগ্রাপ্পা তিবালদির তুলনায় এই অরোরা ডায়ামান্টের দাম নেহায়েতই কম। মাত্র দাম ১০ কোটি টাকা! এটাও বানিয়েছে ইতালির একটি প্রতিষ্ঠান। তাদের নাম অরোরা। বিশুদ্ধ প্ল্যাটিনামের তৈরি এই কলমে আছে ১ হাজার ৯১৯টি ডি বিয়ার্স ডায়মন্ড। কলমের নিব বানানো হয়েছে ১৮ ক্যারাট সোনা দিয়ে।
মঁ ব্লাঁ মিস্ট্রি মাস্টারপিস


ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস এবং মঁ ব্লাঁ সংস্থা যৌথ উদ্যোগে তৈরি করে কলমটি। মোট ৯টি কলম তৈরি করেছে তারা। কলমগুলোর প্রত্যেকটিতে তিনটি চুনি, তিনটি পান্না, তিনটি নীলকান্ত মণি রয়েছে। একেকটি কলমের দাম মাত্র সাড়ে ৪ কোটি টাকা!
কারান ডি’এস-লা মর্ডানিস্টা ডায়মন্ডস পেন


এটি একটি ফাউন্টেন পেন। সম্পূর্ণ হাতে তৈরি এই কলমের নিবে রয়েছে ১৮ ক্যারেট রোডিয়াম কোটেড গোল্ড। গায়ে রয়েছে ৫ হাজার ওয়েসেলটন হীরা এবং ২০ ক্যারেট প্রিমিয়াম রুবি বা চুনি। জেনিভার কারান ডি’ এস নামের একটি প্রতিষ্ঠান এই কলম তৈরি করেছে। এর দাম ১ কোটি ১ লক্ষ টাকা।
মঁ ব্লাঁ-প্রিন্স রেইনিয়ার লিমিটেড থ্রি এডিশন ৮১


কলমটির দাম ১ কোটি ৭ লক্ষ টাকা। কলমটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ড (সোনা-রুপোর সঙ্কর ধাতু) দিয়ে তৈরি। নকশা তৈরিতে ব্যবহার হয়েছে ৯২টি চুনি ও ৯৯৬টি হীরা।
মঁ ব্লাঁ লিমিটেড এডিশন বোহেমে প্যাপিলিয়ন


সাদা, হলুদ এবং গোলাপি; এই তিন রঙে পাওয়া যায় এই কলম। ১ হাজার ৪০০টি হীরা বসিয়ে এই কলমের নকশা করা হয়েছে। দাম দেড় কোটি টাকা।
মঁ ব্লাঁ ডায়মন্ড সলিটেয়ার


এই কলমের দাম ১ কোটি টাকা। ৪ হাজার ৬০০টি ছোট ছোট হীরা দিয়ে সাজানো হয়েছে এই কলম। এর ঢাকনা তৈরি হয়েছে ১৮ ক্যারেট সোনা দিয়ে।
কারান ডি’এস-১০১০ ফাউন্টেন পেন


এই কলমের দাম এক কোটি টাকা। নিব তৈরি হয়েছে ২৮ ক্যারেট সোনা দিয়ে।
মঁ ব্লাঁ বোহেমে রয়্যাল পেন




এই কলমের দাম বাংলাদেশি টাকায় এক কোটি থেকে একটু কম। এক হাজার ৪৩০টি ছোট ছোট হীরাভ বসিয়ে সাজানো হয়েছে এই কলম। কলমের ক্যাপ বানানো হয়েছে ১৮ ক্যারেট সোনা দিয়ে।
মন্তেগ্রাপ্পা-এনসিয়েন্ট মেক্সিকান সিভিলাইজেশন


ওলমেক, মায়া, টিওথিহুয়াকান, টোলটেক এবং অ্যাজটেক; মেক্সিকোর এই পাঁচ সভ্যতার নানা শিল্প ফুটিয়ে তোলা হয়েছে এই কলমে। ১৮ ক্যারেট সোনা, রুপা ও ব্রোঞ্জের মিশ্রণে তৈরি করা হয়েছে এটি। ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি কলমের নটি। এর দাম ৯৭ লক্ষ টাকা।

কোন মন্তব্য নেই