স্বামীকে বাসর ঘরে রেখে প্রেমিকের সাথে পালাল নববধূ
গাজীপুরের কাপাসিয়ায় বিয়ের প্রথম রাতেই মালয়েশিয়া প্রবাসী স্বামীকে বাসরঘরে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সুবর্ণা আক্তার (২৬) নামের এক নারী প্রেমিকের সাথে পালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে স্বামী মো. মহসিন সুমন বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলা সদরের খোদাদিয়া গ্রামের আইনজীবীর সহকারী মো. রেজাউল হকের ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. মহসিন সুমন পার্শ্ববর্তী জয়নাল আবেদীনের অনার্স পড়ুয়া মেয়ে সুবর্ণা আক্তারকে বিয়ে করে। ওইদিন রাতেই নববধূকে সুমন তাদের বাড়িতে নিয়ে আসে।
পরদিন সকালে স্বামীকে ঘুমের মাঝে রেখে বাইরে থেকে দরজা আটকিয়ে পালিয়ে যায় নববধূ সুবর্ণা। এ সময় বিয়ে উপলক্ষে ২ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ ঘরের আলমিরাতে রাখা নগদ ৩ লাখ ২০ হাজার টাকা, ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও ৪ আনা ওজনের একটি আংটিসহ ৩ লাখ ৭৮ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পরবর্তীতে জানা যায় সে তার প্রেমিকের সাথে পালিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মেহেদী হাসান জানান, মামলার তদন্ত কার্যক্রম চলছে। ইতিমধ্যে গত ১১ সেপ্টেম্বর কন্যা সুবর্ণা আক্তার গাজীপুরের নোটারি পাবলিক ও নিকাহ্ রেজিস্ট্রারের মাধ্যমে স্বামী মহসিন সুমনকে তালাকের নোটিশ প্রদান করেছে।
মহসিন সুমনের চাচা অ্যাডভোকেট এমদাদুল হক লাল জানান, পূর্বপরিকল্পিত ভাবে প্রতিবেশী আসামিরা যোগসাজসে প্রতারণা ও বিশ্বাস ভঙ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্নসাৎ করেছে। নববধূ ও তার পরিবার প্রেমের সম্পর্ক গোপন করেছে এবং ইতিপূর্বেও তার একাধিক সম্পর্কের কথা জানা গেছে।
জয়নাল আবেদীনের পরিবার আত্মসাৎকৃত টাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিবে বলে সময়ক্ষেপন করছে বলে সুমনের পরিবারের দাবি।

কোন মন্তব্য নেই