গুগল প্লে-স্টোরে জোকার ভাইরাসের আক্রমণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গুগল প্লে-স্টোরে জোকার ভাইরাসের আক্রমণ





 

গুগল প্লে-স্টোরে আবারো জোকার ভাইরাসের আক্রমণের তথ্য পাওয়া গেছে। এটি একটি ক্ষতিকর কোড, যা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভেতর লুকিয়ে থাকে। নতুন করে প্লে-স্টোরের ১৪টি অ্যাপে ভাইরাসটির আক্রমণের তথ্য পেয়েছেন ক্যাসপারস্কির অ্যান্টি ম্যালওয়্যার বিশ্লেষক টাটিয়ানা শিশকোভা।



কয়েকটি টুইটে শিশকোভা বিপজ্জনক ভাইরাসে আক্রান্ত অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর নাম প্রকাশ করেছেন।

অ্যাপগুলো হলো সুপার ক্লিক ভিপিএন, ভলিউম বুস্টিং হিয়ারিং এইড, ব্যাটারি চার্জিং অ্যানিমেশন বাবল ইফেক্টস, ফ্ল্যাশলাইট/ফ্ল্যাশ অ্যালার্ট অন কল, ইজি পিডিএফ স্ক্যানার, স্মার্ট টিভি রিমোট, হ্যালোইন কালারিং, ক্ল্যাসিক ইমোজি কিবোর্ড, ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইকুয়ালাইজার, সুপার হিরো ইফেক্ট, ব্যাটারি চার্জিং অ্যানিমেশন ওয়ালপেপার, ড্যাজলিং কিবোর্ড, ইমোজিওয়ান কিবোর্ড ও নাও কিউআরকোড স্ক্যান।

যেসব ম্যালওয়্যার বারবার গুগল প্লে-স্টোরে আক্রমণ করে তাদের মধ্যে জোকার অন্যতম। তথ্য চুরিতে সিদ্ধহস্ত ম্যালওয়্যারটি কোড পরিবর্তন, এক্সিকিউশন মেথড অথবা পেলোড পুনরুদ্ধার কৌশলের মাধ্যমে প্রতিবার গুগলের অফিসিয়াল অ্যাপ স্টোরে সংক্রমণ করে থাকে। ২০১৭ সালে প্রথম ম্যালওয়্যারটি প্রযুক্তি জগতে প্রকাশ প্রায়। ২০১৯ সাল থেকে জোকার ম্যালওয়্যারের আতঙ্ক কমলেও এটি কয়েক মাস পরপর প্লে-স্টোরে আক্রমণ করে থাকে।





কোন মন্তব্য নেই