ভূমিকম্পে কাঁপল সারা দেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভূমিকম্পে কাঁপল সারা দেশ





 

সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। এটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা শহরের উত্তর-পশ্চিমে।

তবে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।







কোন মন্তব্য নেই