বাংলাদেশ ব্যাংক-বিএসইসির বৈঠক মঙ্গলবার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশ ব্যাংক-বিএসইসির বৈঠক মঙ্গলবার

 

আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর) বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।


বিষয়টি  নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ। তিনি সানবিডিকে বলেন, আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের একটি বৈঠক রয়েছে।


তিনি বলেন, বৈঠকে পুঁজিবাজারের বর্তমান অবস্থা, পুঁজিবাজারের জন্য গঠিত বিশেষ তহবিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ জমা, পুঁঞ্জিভূত লোকসান থাকলে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া ও বন্ডের বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হবে।

কোন মন্তব্য নেই