শেয়ারবাজার তদারকি কমিটি পরিবর্তন করে পুনর্গঠন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ারবাজার তদারকি কমিটি পরিবর্তন করে পুনর্গঠন

 

শেয়ারবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটি পুনর্গঠন করেছে সরকার।

অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিএসইসি ও বিআইসিএম শাখার যুগ্মসচিব ও সদস্য সচিব ড. নাহিদ হোসেনের স্বাক্ষরে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, ‘শেয়ারবাজারের কার্যক্রম ও তদারকি কমিটি’ কার্যপরিধি অপরিবর্তীত রেখে অতিরিক্ত সচিব আবদুল্ল্যাহ হারুণ পাশা এর পরিবর্তে অতিরিক্ত সচিব মফিজউদ্দিন আহমেদকে সমন্বয়ক হয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন: নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক; নির্বাহী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি); ব্যবস্থাপনা পরিচালক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড এবং ড. নাহিদ হোসেন, যুগ্মসচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

কোন মন্তব্য নেই