বুধবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৯টির বা ৭০.৯৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল ৯ টাকা।
আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের ৯.০৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮.৯১ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.০৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.৮৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৬২ শতাংশ, বিআইএফসির ৫.৭৯ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৫১ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৫.১৫ শতাংশ এবং আইএফআইসি ব্যাংকের ৪.৯৫ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই