বুধবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৫টির বা ২০.৫৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস মঙ্গলবার সুহৃদ ইন্ডাস্ট্রিজের ক্লোজিং দর ছিল ১৪ টাকা ১০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫ টাকা ৫০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ৯.৯০ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৭৩ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ৯.৫৭ শতাংশ, এমআই সিমেন্টের ৬.৩৮ শতাংশ, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৪.৮৭ শতাংশ, অগ্নিসিস্টেমের ৪.৩৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪ শতাংশ এবং সোনালী পেপারের ৩.৮৬ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই