বুধবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি



 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১০৮ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) শেয়ার লেনদেন হয়েছে ১০৬ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকার।


৬৭ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক।


লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ডেলটা লাইফ ইন্সুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইফ পাওয়াটেক, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ এবং বেক্সিমকো ফার্মা।



কোন মন্তব্য নেই