শেয়ারবাজারে ব্যপক পতন, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ারবাজারে ব্যপক পতন, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক



 

গত তিনদিন যাবত শেয়ারবাজারে চলছে পতন প্রবণতায় লেনদেন। গতকাল মঙ্গলবার পতন ছিল সামান্য। বিনিয়োগকারীরা আশায় ছিল আজ বাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু আজ (বুধবার) ব্যাপক পতন হয়েছে শেয়ারবাজারে। আজকের বড় পতন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে গুঞ্জন চলছে, বাজার হয়তো আরও পড়ে যাবে।


তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, নানা গুজবে গত কয়েকদিন যাবত বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রবণতা কাজ করছে। যে কারণে বাজারে বাই প্রেসারের চেয়ে সেল প্রেসারই বেশি। এছাড়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। তারা কম দরে শেয়ার কেনার অপেক্ষায় রয়েছে। যে কারণে বাজারে বড় পতন অনিবার্য হয়ে দেখা দিয়েছে। তারা বলছেন, সহসাই বাজার ঠিক হয়ে যাবে। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও শেয়ার কেনার সময় হয়ে গেছে। তারা আগে বেশি দরে শেয়ার বিক্রি করেছেন। এখন কম দরে সেই শেয়ার তুলে নিবে।




বাজর পর্যালোনায় দেখা যায়, আজ শেয়ারবাজারের সূচক পতনের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের পতন হয়েছে। পাশাপাশি টাকার পরিমাণে লেনদেনও কমেছে।


জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৫.০৮ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৯১৭.৯১ পয়েন্টে।



ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৫৭ বা ১.১২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৯.৪৮ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫২ পয়েন্টে এবং দুই হাজার ৬৩১.৩৭ পয়েন্টে।


ডিএসইতে আজ এক হাজার ১২৯ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৫ কোটি ৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩১৪ কোটি ৬০ লাখ টাকার।


ডিএসইতে আজ ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২টির বা ১৯.৮৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫৯টির বা ৭১.৫৪ শতাংশের এবং ৩১টির বা ৮.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৬.১২ পয়েন্ট বা ১.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২৬৯.৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ১৭১টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।



কোন মন্তব্য নেই