সোনার খনি ধসে সুদানে অন্তত ৩৮ নিহত
উত্তর আফ্রিকার দেশ সুদানে সোনার খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। খবর এপি।
গতকাল মঙ্গলবার সুদানের পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনি ধসের ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে খনিটি অবস্থিত।
সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা কত, জানায়নি তারা।
ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ছবির ব্যাক্ষ্যায় এপি বলেছে, ছবিগুলোতে দেখা যাচ্ছে গ্রামবাসীরা অন্তত দুটি ড্রেজারের মাধ্যমে জীবিত ও মৃতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। আরো কয়েকটি ছবিতে মৃতদেহগুলো দাফনের জন্য কবর প্রস্তুতের চিত্র দেখা গেছে।
কোন মন্তব্য নেই