পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্নের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: এবি ব্যাংক, এমআই সিমেন্ট, এএমসিএল (প্রাণ), বিকন ফার্মা এবং নিটল ইন্স্যুরেন্স।


কোম্পানিগুলোর মধ্যে এমআই সিমেন্ট ও বিকন ফার্মার ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরেএবি), এএমসিএল (প্রাণ) ও নিটল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এবং এবি ব্যাংকের ক্রেডিট রেটিং করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।


কোম্পানিগুলোর মধ্যে এমআই সিমেন্টের ‘এএ১’, এবি ব্যাংকের ‘এএ-’, এএমসিএলের (প্রাণ) ‘এএ-’, নিটল ইন্স্যুরেন্সের ‘এএ’ এবং বিকন ফার্মার ক্রেডিট রেটিং হয়েছে ‘এ১’।

কোন মন্তব্য নেই