আগ্রহের শীর্ষে ঢাকা ডাইং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আগ্রহের শীর্ষে ঢাকা ডাইং

 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৫.২৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডাইংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, আগের কার্যদিবস ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৩০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৩৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ডাইং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।


এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলের ৮.৮১ শতাংশ, এটলাস বাংলাদেশের ৮.৭৭ শতাংশ, ফাইন ফুডসের ৭.৭৮ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.৬৯ শতাংশ, বিবিএসের ৬.৩৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৯৬ শতাংশ, ফার্মা এইডসের ৫.৪০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ৪.৩২ শতাংশ বেড়েছে।

কোন মন্তব্য নেই