বিপিএলে কে গেলেন কোন দলে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিপিএলে কে গেলেন কোন দলে



বিপিএলের ড্রাফট

তামিমের পর মাশরাফিও ঢাকায়

১৩: ১২, ডিসেম্বর ২৭

মোসাদ্দেক-মিঠুন সিলেটে

তাসকিন আহমেদের দল সিলেট মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুনকে দলে নিয়েছে।


১৩: ১২, ডিসেম্বর ২৭

শহিদুল কুমিল্লায়

লিটন দাসের পর শহিদুল ইসলামকেও দলে নিয়েছে কুমিল্লা।


১৩: ১২, ডিসেম্বর ২৭

রুবেলও ঢাকায়

মাহমুদউল্লাহকে নিয়েছে ড্রাফটের আগে। ড্রাফটে তামিম ইকবালকেও দলে নেওয়ার পাশাপাশি ঢাকা পেয়েছে পেসার রুবেল হোসেনকে।


১৩: ১১, ডিসেম্বর ২৭

নুরুল বরিশালে

উইকেটকিপার নুরুল হাসানের পাশাপাশি বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেনকে পেয়েছে বরিশাল।


১৩: ১১, ডিসেম্বর ২৭

আফিফ চট্টগ্রামে

আফিফ হোসেনের পাশাপাশি বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে দলে নিয়েছে চট্টগ্রাম।


১৩: ১১, ডিসেম্বর ২৭

সৌম্য খুলনায়

সৌম্য সরকারকে দলে নিয়ে খুলনা টাইগার্স। শেখ মেহেদী হাসানকেও দলে নিয়েছে তারা। 


১২: ৫২, ডিসেম্বর ২৭

লিটন কুমিল্লায়, তামিম ঢাকায় 

মোস্তাফিজুর রহমানের পর লিটন দাসকেও পেয়েছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি। মাহমুদউল্লাহর পর তামিমকে দলে নিয়েছে ঢাকা। 


১২: ৫০, ডিসেম্বর ২৭

গেইলকে পেয়েছে বরিশাল 

ড্রাফটের আগেই সাকিবকে পেয়েছিল বরিশাল। এবার ড্রাফট থেকে তারা নিয়েছে গেইলকেও। 


১২: ৪৪, ডিসেম্বর ২৭

বিপিএলের খেলোয়াড়দের ড্রাফট শুরু হয়েছে আজ। দুপুর ১২টা থেকে রাজধানীর একটি হোটেলে চলছে ড্রাফট। এর আগে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মোস্তাফিজরা দল পেয়ে গেছেন। মাশরাফি ও তামিমের ভাগ্য নির্ধারিত হবে ড্রাফটে।

কোন মন্তব্য নেই