ভারতীয় কাশ্মিরে সেনা অভিযান, ৬ সন্দেহভাজন বিচ্ছিন্নতাকামী নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতীয় কাশ্মিরে সেনা অভিযান, ৬ সন্দেহভাজন বিচ্ছিন্নতাকামী নিহত


ভারতের জম্মু ও কাশ্মির এলাকায় দেশটির সেনাবাহিনীর অভিযানে ছয় সন্দেহভাজন বিচ্ছিন্নতাকামী নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এছাড়া ভারতীয় কাশ্মির অঞ্চলের পুলিশও তাদের টুইটার অ্যাকাউন্টে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।


ভারতীয় গোয়েন্দা সূত্র বলেছে, খবর পাওয়া গিয়েছিল যে ভারতের জম্মু ও কাশ্মির এলাকায় কিছু সন্দেহভাজন বিচ্ছিন্নতাকামী লুকিয়ে আছেন। এরপর বুধবার সন্ধ্যায় অনন্তনাগের নওগাম ও কুলগামের মিরাহামা গ্রামে তল্লাশি শুরু করে ভারতের জম্মু ও কাশ্মির এলাকায় অবস্থান নেয়া দেশটির সেনাবাহিনী ও পুলিশ। নওগামে প্রথম অভিযান শুরু হয়। এ সময় ভারতীয় নিরাপত্তাবাহিনী তিন সন্দেহভাজন বিচ্ছিন্নতাকামীকে গুলি করে হত্যা করে।


এর কিছুক্ষণ পরেই কুলগামে অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ। সেখানেও তিন সন্দেহভাজন স্বাধীনতাকামীকে গুলি করে মেরে ফেলা হয়।


ভারতীয় পুলিশের অনুমান আরো একজন সন্দেহভাজন বিচ্ছিন্নতাকামী আশপাশের এলাকায় লুকিয়ে রয়েছেন। তাকে ধরতে তল্লাশি চালাচ্ছে ভারতীয় নিরাপত্তাবাহিনী।


ভারতীয় কাশ্মির অঞ্চলের পুলিশ আইজি বিজয় কুমার তার টুইটারে লিখেছেন, ‘দু’‌টি পৃথক এনকাউন্টারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জিইএম–এর ছয় উগ্রবাদী (সন্দেহভাজন স্বাধীনতাকামী) নিহত হয়েছে। এটা আমাদের বড় সাফল্য।’‌

কোন মন্তব্য নেই