হোয়াটসঅ্যাপে নাম গোপনের সহজ উপায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হোয়াটসঅ্যাপে নাম গোপনের সহজ উপায়


ব্যবহারকারীদের সুবিধা প্রদানে এখন পর্যন্ত বেশকিছু নতুন ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এগুলোর মাঝে বেশকিছু হিডেন ফিচারও রয়েছে। এর একটি হলো অপরিচিতদের কাছ থেকে নাম লুকানোর সুবিধা। খবর গ্যাজেটস নাউ।


অপরিচিতদের কাছ থেকে নাম গোপন করার সুবিধার বিষয়ে অনেকেই অবগত নয়। সাধারণত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নামের জায়গা খালি রাখার অনুমতি দেয় না। তবে এজন্য একটি ছোট ও সহজ পন্থা রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নাম আড়াল করতে পারবেন।


ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। সেখানে তিনটি ডট মেনু থেকে সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর রাইট অ্যারো ও কমা আইকন দুটি কপি করে ইউজার নেমের এডিট আইকনে ক্লিক করে পেস্ট করতে হবে। এরপর রাইট অ্যারো চিহ্নটি মুছে দিয়ে ওকে বা সেভ বাটনে চাপ দিলেই নাম পরিবর্তিত হয়ে যাবে। এরপর হোয়াটসঅ্যাপে আর নাম দেখা যাবে না।


যদি কেউ আগে থেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ব্যবহূত নম্বর ব্যবহারকারীর নাম দিয়ে সেভ করে রাখে তাহলে এটি কাজ করবে না। শুধু অপরিচিতদের জন্য এ পদ্ধতি কাজ করবে।

কোন মন্তব্য নেই