মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টির বা ১৮.২৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সাভার রিফ্যাক্টরিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস সোমবার সাভার রিফ্যাক্টরিজের ক্লোজিং দর ছিল ২০৩ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৯৩ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৬০ পয়সা বা ৫.২০ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাভার রিফ্যাক্টরিজ ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্সুরেন্সের ৪.৪৭ শতাংশ, এএমসিএল প্রাণের ৩.৭৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৩.৬০ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৩.৫০ শতাংশ, ফার্মা এইডের ৩.৩৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৩.২৪ শতাংশ, জুট স্পিনিংয়ের ৩.২০ শতাংশ, আইএফআইএফ-১ম মিউচুয়াল ফান্ডের ৩.১২ শতাংশ এবং এটলাস বাংলাদেশের ২.৯৮ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই