ক্রিপ্টো গেমসে পিটুই বাতিলে অ্যাপ স্টোরকে নির্দেশনা দ. কোরিয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্রিপ্টো গেমসে পিটুই বাতিলে অ্যাপ স্টোরকে নির্দেশনা দ. কোরিয়ার


গেমস খেলায় সময় দিয়ে ক্রিপ্টোকারেন্সি আয়ের প্লে-টু-আর্ন (পিটুই) প্রক্রিয়া বন্ধে অ্যাপ স্টোরগুলোকে নির্দেশনা দিয়েছে দক্ষিণ কোরিয়া। আঞ্চলিক সংবাদমাধ্যম ন্যাভারে এ তথ্য প্রথম উঠে এসেছে। সেখানে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় এ গেমসগুলো ব্লক করতে অ্যাপল ও গুগলকে নির্দেশনা পাঠিয়েছে দেশটির তদারকি সংস্থা। খবর গিজমোদো।


প্রযুক্তি জায়ান্টগুলোকে নিয়ন্ত্রণে দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক পদক্ষেপের অংশ হিসেবে সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের শাখা গেম ম্যানেজমেন্ট কমিটি (জিএমসি) অ্যাপ স্টোরগুলোকে এ নির্দেশনা জানিয়েছে। এর আগে তৃতীয় পক্ষের পেমেন্ট সিস্টেম ব্যবহারের অনুমতি দিতে অ্যাপল ও গুগলকে চাপ দিয়েছে তারা।


দক্ষিণ কোরিয়ায় পিটুই গেমস অবৈধ হলেও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তরুণদের আকর্ষণের চেষ্টা করেছেন গেম ডেভেলপাররা। জিএমসির এক কর্মকর্তা কয়েন টেলিগ্রাফকে জানান, কিছু পিটুইতে দৈনিক ১০ হাজার ওন বা ৮ দশমিক ৪০ ডলার আয় করছেন গেমাররা। ক্রিপ্টোকারেন্সিতে অর্থ প্রদানের ফলে কিশোর-যুবারা অস্থিতিশীল ক্রিপ্টোর বড় মজুদ করে ফেলতে পারে। এজন্য পিটুই গেমসের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা উচিত বলে মনে করেন জিএমসি কর্তাব্যক্তিরা।

কোন মন্তব্য নেই