ভুল যোগাযোগ বন্ধে মাইক্রোসফট টিমসে নতুন আপডেট
টেকরাডারের এক প্রতিবেদনে বলা হয়, নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কলে একজনকে দেখার পাশাপাশি একই সঙ্গে মেসেজও দিতে পারবেন। ভিডিও কলিংয়ের সময় ব্যবহারকারীরা যেন মেসেজ আসার নোটিফিকেশন পান, সেজন্য ২০২১ সালের জুনে চ্যাট বাবল ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। মেটা মালিকানাধীন ফেসবুকের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো টিমসের চ্যাট বাবলে নোটিফিকেশন ভাসমান অবস্থায় থাকবে। মাইক্রোসফট জানায়, ব্যক্তি পর্যায়ে যোগাযোগ আরো উন্নত করতে চ্যাট বাবল সহায়তা করছে।
ব্যবহারকারীদের ব্যক্তিগতভাবে চ্যাট বাবল ব্যবহারের সুবিধা দেয়ার পাশাপাশি বর্তমানে গ্রুপ চ্যাটে ফিচারটি চালু করতে কাজ করছে মাইক্রোসফট। এর মাধ্যমে গ্রুপে থাকা ব্যবহারকারীরা ভিডিও কলে থাকা অবস্থায় মেসেজেও যোগাযোগ করতে পারবেন। প্রতিবেদনে আরো বলা হয়, নতুন ফিচারের মাধ্যমে অংশগ্রহণকারীরা মিটিংয়ে থাকা অবস্থায় রুম ডিসপ্লের সামনে সেন্ট মেসেজ চেক করতে পারবেন। ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে ডেডিকেটেড মাধ্যম হিসেবে মাইক্রোসফটের টিমস রুম সর্বজনীন সমাধান। আগে এটি স্কাইপ রুম নামে পরিচিত ছিল।
যেসব ব্যবহারকারী বাসা থেকে কাজ করছেন, তারা নতুন ফিচারের মাধ্যমে মিটিংয়ে অংশগ্রহণের পাশাপাশি টিমস রুমের ডিসপ্লেতে থাকা চ্যাট বাবলের মাধ্যমে অন্যান্য কথোপকথনও চালিয়ে যেতে পারবেন।
কোন মন্তব্য নেই