জানুয়ারির শুরুতে এক্সিনোজ ২২০০ চিপসেট আনবে স্যামসাং
বেশকিছু নতুন ফোন এরই মধ্যে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করছে। ২০২২ সালের ১১ জানুয়ারি স্যামসাং তাদের নিজস্ব উৎপাদিত এক্সিনোজ ২২০০ প্রসেসর উন্মুক্ত করা হবে বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি হ্যাশট্যাগ প্লেটাইমইজওভার লিখে চিপটির সক্ষমতার বিষয়টি উল্লেখ করেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চিপের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এক্সিনোজ ২২০০ চিপসেটে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরে ব্যবহূত ৪ ন্যানোমিটার প্রযুক্তির পরিবর্তে এক্সিনোজ ২১০০-তে ব্যবহূত ৫ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। নতুন প্রসেসরে এএমডির আরডিএনএ২ গ্রাফিকস প্রসেসিং ইউনিট ব্যবহার করা হতে পারে। এ ইউনিট কম্পিউটার ও কনসোলে ব্যবহার হয়। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এতে রে-ট্রেসিং ও ভ্যারিয়েবল রেট শেডিংয়ের মতো ফিচার থাকবে।
এক্সিনোজ ২২০০ প্রসেসরটি একটি করটেক্স এক্স ২ সিপিইউ, তিনটি করটেক্স এ৭১০ কোর ও চারটি এ৫১০ কোর-সমৃদ্ধ অক্টা-কোর চিপসেট হতে পারে। প্রযুক্তিবিদদের আশা এতে উন্নত ফাইভজি মডেম, আধুনিক ইমেজ সিগন্যাল প্রসেসিংসহ উন্নত এআই প্রসেসিং থাকবে।
কোন মন্তব্য নেই