হতাশা থেকে আশায় ফিরেছে শেয়ারবাজার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হতাশা থেকে আশায় ফিরেছে শেয়ারবাজার


আগের দিন পতন হলেও বৃহস্পতিবার (৩০ মার্চ) সামান্য উত্থান দিয়ে আশায় ফিরেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। আজ সিএসইতেও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দরকমেছে। তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন।


আজ ইতিবাচক অবস্থায় লেনদেন শুরু হলেও প্রথম ভাগেই পতনে চলে যায়ে উভয় শেয়ারবাজার। দিনের বেশিরভাগ সময় পতনের আবর্তেই লেনদের হয়। তবে শেষভাগে ইতিবাচক প্রবণতায় ফিরে আসে ডিএসইর লেনদেন। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।




প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৪.০৭ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫৭.৮৩ পয়েন্টে।


ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.১৮ পয়েন্ট বা ০.২৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.৪০ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৮.১১ পয়েন্টে এবং দুই হাজার ৪৭৪ পয়েন্টে।


ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৩১৫ কোটি ৬২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৩২ লাখ টাকার।


ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টির বা ৩৫.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮৩টির বা ৪৮.২৪ শতাংশের এবং ৬২টি বা ১৬.৩৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫.৭০ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪৯.৬৫ পয়েন্টে।


এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। আজ সিএসইতে ৬১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কোন মন্তব্য নেই