১৫% নগদ লভ্যাংশ দেবে ব্যাংক এশিয়া
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সা।
এদিকে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৬ এপ্রিল।

কোন মন্তব্য নেই