দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

 

রমজান ও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২৪ বারে ৮৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ হাজার টাকা।


তালিকায় ২য় স্থানে থাকা রংপুর ফাউন্ড্রিরশেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৯২ বারে ২ লাখ ১৭ হাজার ১৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৯ লাখ টাকা।


তালিকার ৩য় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৯০ বারে ১ লাখ ৪৮ হাজার ৪২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯০ লাখ টাকা।


তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স ট্যানারির ৩.৬৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩.৫৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২.৩৫ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ২.৩২ শতাংশ, জিকিউ বলপেনের ১.৯৪ শতাংশ ও বিকন ফার্মার শেয়ার দর ১.৮৬ শতাংশ বেড়েছে।

কোন মন্তব্য নেই