সোমবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের দ্বিতয়ি কার্যদিবস সোমবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৬টির বা ১২.০৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রোববার নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটালের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রংপুর ফাউন্ড্রির ৫.৩৮ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৬৬ শতাংশ, এপেক্স ট্যানারীর ৩.৬৪ শতাংশ, ভিএফএস থ্রেডের ৩.৫৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২.৩৫ শতাংশ, এএমসিএল প্রাণের ২.৩২ শতাংশ, জিকিউ বলপেনের ১.৯৪ শতাংশ এবং বিকন ফার্মার ১.৮৬ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই