সোমবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোমবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি


 সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৫টির বা ৫১.৪৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফরচুন সুজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস রোববার ফরচুন সুজের দর ছিল ১৪০ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩৭ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টকা ৮০ পয়সা বা ২ শতাংশ দর কমেছে। এর মাধ্যমে ফরচুন সুজের ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর রেকিট বেনকিজারের ১.৯৯ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, শ্যামপুর সুগারের ১.৯৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৯ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ এবং প্রভাতী ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, দর কমেছে।

কোন মন্তব্য নেই