ফের আতঙ্কে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফের আতঙ্কে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!

 

পবিত্র রমজানের প্রথম কার্যদিবস শেয়ারবাজারে কিছুটা উত্থান হলেও দ্বিতীয় দিন বড় পতন হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে কমেছে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আজ টাকার পরিমাণে লেনদেনও অনেক কমেছে।


প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কিছুটা ইতিবাচক প্রবণতায় শুরু হলেও কিছুক্ষণ পরই তা পতনে রূপ নেই। দিনভর বড় পতনের মধ্যেই লেনদেন চলে। বেল সাড়ে ১২টার পর পতন ভারি হলে প্রায় একশো’র মতো শেয়ারের ক্রেতা নিখোঁজ হয়ে যায়। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ভর করে। তাদের মুখের আওয়াজ বন্ধ হয়ে যায়। দিনের বাকি সময়ও প্রায় একইভাবে লেনদেন শেষ হয়।




আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৮.৯১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট বা ০.৬০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.২৫ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬২.০৪ পয়েন্টে এবং দুই হাজার ৪৬৮.৭১ পয়েন্টে।


ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬২০ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ২১৬ কোটি ৫৫ লাখ টাকা কম বা । আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার।


ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির বা ১২.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৯৬টির বা ৭৭.৬৯ শতাংশের এবং ৩৯টি বা ১০.২৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।




দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৯.০৮ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৮৬.১৯ পয়েন্টে।


এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। আজ সিএসইতে ১৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কোন মন্তব্য নেই