এবার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাকিস্তানে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাকিস্তানে

 

জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি বার বার আইন, পার্লামেন্টারি রীতি, গণতান্ত্রিক আদর্শ ও রীতি ভঙ্গ করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী দল। দলের পক্ষে জাতীয় পরিষদের সেক্রেটারিয়েটে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন জাতীয পরিষদের সদস্য মুরতাজা জাভেদ আব্বাসি। এর আগের সপ্তাহে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দল। এ খবর দিয়ে অনলাইন জিও টিভি বলছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে যখন অনাস্থা ভোট হতে যাচ্ছে শনিবার, প্রায় সেইক্ষণেই ডেপুটি স্পিকারের বিরুদ্ধে একই প্রস্তাব আনা হলো শুক্রবার। দৃশ্যত, তিনি প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা প্রস্তাব থেকে বাঁচাতে এই প্রস্তাবকে অসাংবিধানিক বলে অভিহিত করেছেন। কিন্তু শেষ রক্ষা হলো না। তার রায়কে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

পুনর্বহাল করা হয়েছে জাতীয় পরিষদ।

কোন মন্তব্য নেই