রেডিও তেহরানের মার্চ-২০২২-এর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রেডিও তেহরানের মার্চ-২০২২-এর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা


আগামী ৫০ বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরো বাড়ানোর ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি  পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।


যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের ৫০ বছরের মাইলফলক পালন উপলক্ষে লেখা ওই চিটিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধের পর দেশ পুনর্গঠনে এবং বর্তমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশিদের কর্মশক্তি, মেধা ও উদ্ভাবনী শক্তি বিশ্বের কাছে একটি মডেল হিসেবে কাজ করে।’


প্রেসিডেন্ট বাইডেন বলেন, 'আমাদের প্রতিরক্ষা সম্পর্ক এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ও নেভি হচ্ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ চলাচল ও স্বাধীনতা নিশ্চিত করতে মূল্যবান অংশীদার। তারা মানব ও অবৈধ মাদক পাচার বন্ধে আঞ্চলিক প্রচেষ্টার ক্ষেত্রে অবদান রাখছে।'


মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সন্ত্রাসবাদ দমন বিষয়ে আমাদের অংশীদারিত্ব নিয়ে আমরা গর্ব করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের অংশীদারিত্ব আগামী ৫০ বছর এবং তার পরও বৃদ্ধি অব্যাহত থাকবে।’


তিনি আরো বলেন, এ দুই দেশ জলবায়ু সঙ্কট মোকাবিলায়, গণহত্যার হাত থেকে রোহিঙ্গাদের প্রাণ বাঁচাতে সহায়তায় এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষার সমর্থনে একসাথে কাজ করে আসছে।


বাইডেন বলেন, বাংলাদেশি নাগরিক ও আমেরিকানরা গণতন্ত্রের আদর্শ, সমতা এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানোর বিষয় একইভাবে শেয়ার করেন। এসব একটি ভালো, নিরাপদ ও সমৃদ্ধশালী সমাজের ভিত্তি।


বাইডেন বলেন, ‘১৯৫৮ সাল থেকেই এই দুই দেশ শিক্ষা ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের সাথে যুক্ত রয়েছে। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রে আয়োজিত ৩০ দিনের এক মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।’


প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মহামারি কভিড-১৯ মোকাবিলায় একত্রে কাজ করছে। ওয়াশিংটন ঢাকাকে ৬১ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন ডোজ ও ১৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি আর্থিক সহযোগিতা প্রদান করেছে।ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় মার্চ-২০২২-এর ফল ঘোষণা করা হয়েছে।


সর্বাধিক চিঠি, রিসিপশন রিপোর্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে রেডিও তেহরানের পক্ষে তৎপরতার ভিত্তিতে এ মাসে ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ পেয়েছেন ভারতের আসামের বড়পেটা জেলার শ্রোতা আব্দুস সালাম সিদ্দিক। বিজয়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।


শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নিজেকে দেখতে চাইলে আপনিও নিয়মিত চিঠি লিখুন এবং রিসিপশন রিপোর্ট পাঠান। সেইসঙ্গে ফেসবুকে রেডিও তেহরানের খবরাখবর শেয়ার করুন। খবরে লাইক দিন, মন্তব্য করুন। আর জিতে নিন শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা!


আমাদের কাছে ইমেইল করার ঠিকানা: [email protected]

কোন মন্তব্য নেই