লিন্ডেবিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লিন্ডেবিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।




মঙ্গলবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।



ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ টাকা ৮৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৭ টাকা ৯৯ পয়সা আয় হয়েছিল।



অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানির ইপিএস হয়েছে ৪৮ টাকা ৭৮ পয়সা। গতবছর একই সময়ে ৫৯ টাকা ৪১ পয়সা আয় হয়েছিল।


গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮৯ টাকা ৩৪ পয়সা।

কোন মন্তব্য নেই