কমেন্টে কাস্টম স্টিকার ও ইমোজি আনবে ইউটিউব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কমেন্টে কাস্টম স্টিকার ও ইমোজি আনবে ইউটিউব


ভিডিও শেয়ার ও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের কমেন্ট বক্স তেমন আকর্ষণীয় নয়। কমেন্ট করা গেলেও সেখানে ইমোজি বা স্টিকার ব্যবহার করা যেত না। একঘেয়েমি এ অবস্থা পরিবর্তনে ব্যবহারকারীদের জন্য কমেন্ট বক্সে ইমোজি ও স্টিকার ব্যবহারের সুবিধা আনতে যাচ্ছে প্লাটফর্মটি। খবর নাইনটুফাইভগুগল ও জিনিউজ।


নতুন ইমোজিগুলো ব্যবহারের মাধ্যমে যে কেউ লাইভ স্ট্রিম ও অন্যান্য পোস্টে কমেন্ট করতে পারবে। যেগুলো মূলত মজার চিত্রের সঙ্গে নিজেদের অভিব্যক্তি প্রকাশের অন্যতম মাধ্যম। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা লাইভ চ্যাট বা ভিডিওর মন্তব্য বিভাগে একটি স্মাইল আইকন দেখতে পাবে।


ইউটিউব থেকে নতুন যে ইমোজি চালু করা হবে, সেগুলো ব্যবহার করতে আইকনটিতে ক্লিক করতে হবে। সেখানে ব্যবহারকারীরা সব ইমোজি ও স্টিকার দেখতে পারবে।


বর্তমানে গেমিংয়ের জন্য ইউটিউব ইমোজিও তৈরি করা হয়েছে। ধীরে ধীরে অন্যান্য থিমেও সেগুলো যুক্ত করা হবে।

কোন মন্তব্য নেই