নকল আইফোন শনাক্তের উপায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নকল আইফোন শনাক্তের উপায়


স্মার্টফোন হিসেবে গ্রাহকদের কাছে অ্যান্ড্রয়েড ও আইফোনের আলাদা স্থান রয়েছে। যাদের আইফোন পছন্দ তারা যেকোনো মূল্যেই হোক তা সংগ্রহ করতে মুখিয়ে থাকে। তবে আইফোন কেনার আগে সেটি আসল না নকল তা যাচাই করে নেয়া প্রয়োজন।


নতুন আইফোনের দাম বেশি হওয়ায় অনেক সময় ব্যবহূত ডিভাইস কিনতে হয়। আর এক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকতে হবে এবং বেশকিছু বিষয় লক্ষ রাখতে হবে। ইন্ডিয়া টুডের খবরে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।


প্রথমত, আইফোনের প্যাকেজিং বা বক্স ভালোভাবে দেখতে হবে। বক্সের মধ্যেই মডেল নাম্বার, সিরিয়াল ও আইএমইআই নাম্বার থাকে। ফোন হাতে নিয়ে পরীক্ষার সময় জেনারেল অপশনের অ্যাবাউটে প্রবেশ করে মডেল, সিরিয়াল ও আইএমইআই নাম্বার মিলিয়ে নিতে হবে। বক্সের তথ্যের সঙ্গে মিল না পেলে ডিভাইসটি নকল ধরে নিতে হবে।


দ্বিতীয় ধাপে আইফোনের লোগো পরীক্ষা করতে হবে। অ্যাপলের লোগোতে এমন কোনো উপাদান বা ডিজাইন ব্যবহার করা হয়নি যেটি ধরলে খসখসে লাগবে বা উঠে আসবে।


তৃতীয়ত, ডিভাইসের সিরিয়াল নাম্বার চেক করে আসল-নকল শনাক্ত করা সম্ভব। এজন্য অ্যাপলের চেক কাভারেজ নামের সাইটে প্রবেশ করে সিরিয়াল নাম্বার মিলিয়ে নিতে হবে।

কোন মন্তব্য নেই