কেডিএস অ্যাক্সেসরিজের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কেডিএস অ্যাক্সেসরিজের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা


পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।


বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্য মতে, উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমানের কাছে কোম্পানিটির ৩ কোটি ১০ লাখ ৭৯ হাজার ১৯৮টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ১৪ লাখ ৭৯ হাজার ৯৬১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।


আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা পরিচালক।

কোন মন্তব্য নেই