জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় এনএসইউতে ফার্মা ফেস্ট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় এনএসইউতে ফার্মা ফেস্ট



নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জয়া স্যানিটারি ন্যাপকিনের সহযোগিতায় জমজমাট ‘ফার্মা ফেস্ট ২০২৫’

৮ নভেম্বর ২০২৫, ০২:৩৬
টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত হয়েছে বহুল প্রত্যাশিত ‘ফার্মা ফেস্ট ২০২৫’, যার প্রযোজনায় ছিল জয়া স্যানিটারি ন্যাপকিন। এ আয়োজনটি করেছে বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগফার্মাসিউটিক্যাল ক্লাব (NSUPC)

দুই দিনব্যাপী এ উৎসবের প্রধান অতিথি ছিলেন রেনাটা লিমিটেডের এমডি ও সিইও সৈয়দ এস কায়সার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ও ট্রেজারার ড. আব্দুর রব খান, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সাইফ নাসের, ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের এমডি জারিন কারিম, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি নাসের শাহরিয়ার জাহেদী, এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম

উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিল্প প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন সেমিনার, কর্মশালা, প্রদর্শনী এবং নেটওয়ার্কিং সেশন। ফার্মাসিউটিক্যাল খাতের নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয় নানা পর্বে।

আয়োজকরা জানান, দেশের তরুণ ফার্মাসিউটিক্যাল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও শিল্পখাতে সংযোগ স্থাপনই ছিল এ উৎসবের মূল লক্ষ্য।

কোন মন্তব্য নেই