আজ শুভ বড়দিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ শুভ বড়দিন


 গুগল এর বড়দিন লোগো 

আজ শুভ বড়দিন। খ্রিষ্টধমার্বলম্বীদের সবচেয়ে বড় ধমীর্য় উৎসবের দিন। এই দিনে খ্রিষ্টধমের্র প্রবতর্ক যিশুখ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিষ্টধমার্বলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকতার্র মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান ধমার্নুসারীরাও যথাযথ ধমীর্য় আচার, আনন্দ-উৎসব ও প্রাথর্নার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। খ্রিষ্টান ধমার্বলম্বীদের বিশ্বাস, যিশুর জন্ম হয়েছিল গোয়ালঘরে। সেই স্মৃতিকে স্মরণ করে বড়দিনে গিজার্গুলোতে প্রতীকী গোয়ালঘর তৈরি করা হয়েছে। অনেকে তাদের বাড়িতেও তৈরি করেছেন গোয়ালঘর। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টান ধমার্বলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। দিনটি উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন। দেশের অনেক অঞ্চলে কীতের্নর পাশাপাশি ধমীর্য় গানের আসর বসবে।

রাজধানীর তেজগঁাও ক্যাথলিক গিজার্য় বড়দিনের বিশেষ প্রাথর্নার আয়োজন করা হয়েছে। গিজার্ ও এর আশপাশ সাজানো হয়েছে রঙিন বাতিতে। জরি দিয়ে গিজার্র ভেতরের অংশ সুসজ্জিত করা হয়েছে। ভেতরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। বড়দিন উপলক্ষে গিজার্র মূল ফটকের বাইরে মেলার আয়োজন হয়ে থাকে। মেলার দোকানগুলোতে বড়দিন ও ইংরেজি নতুন বছরের কাডর্, নানা রঙের মোমবাতি, সান্তা ক্লজের টুপি, জপমালা, ক্রিসমাস ট্রি, যিশু-মরিয়ম-জোসেফের মূতির্সহ বিভিন্ন জিনিস বিক্রি হবে। এদিকে ২৫ ডিসেম্বর ঢাকা মহানগর এলাকায় খ্রিষ্টান ধমার্বলম্বীদের ৬৮টি চাচের্ বড়দিনের ধমীর্য় উৎসব পালিত হবে। উৎসবের নিরাপত্তায় প্রতিটি চাচের্ পোশাক ও সাদা পোশাকে পযার্প্তসংখ্যক পুলিশ সদস্য থাকবে। প্রতিটি চাচের্ আচর্ওয়ে গেট থাকবে। তল্লাশির ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে। অনুষ্ঠানের আগেই অনুষ্ঠানস্থলে ডগ স্কোয়াডর্ দিয়ে সুইপিং করা হবে। নিরাপত্তায় থাকবে ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স। আতশবাজি সম্পূণর্ভাবে নিষিদ্ধ থাকবে। চাচর্ এলাকায় কোনো ভাসমান দোকান বা হকার বসতে দেয়া হবে না। কোনো প্রকার ব্যাগ, ট্রলিব্যাগ ও ব্যাগপ্যাক নিয়ে চাচের্ যাওয়া যাবে না।

কোন মন্তব্য নেই