সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন কমেছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ৫২৩ কোটি টাকা কমেছে। এদিন মোট ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৩০টির এবং কমেছে ১৫৭টির। বাকি ৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৭৭৬ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ৫২৩ কোটি ১৭ লাখ ২১ হাজার টাকা। এদিন ১৯ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ১৮৯টি শেয়ার এক লাখ ৩১ হাজার ৮৮৭ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য দুই শতাংশ বেড়ে পাঁচ হাজার ৪২৩ দশমিক ২২ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক শূন্য চার পয়েন্ট কমে এক হাজার ২৩৩ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য তিন শতাংশ বেড়ে দুই হাজার ৮৩ দশমিক ৪৯ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন ৫৭৫ কোটি ৯৯ লাখ ৭২ হাজার টাকা কমে দাঁড়িয়েছে চার লাখ ৬৮ হাজার ৫১৯ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকায়।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ১২৯ কোটি ৯০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৪০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৩ কোটি দুই লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর দুই টাকা ৯০ পয়সা বেড়েছে। বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি (বিডি ফাইন্যান্স) লিমিটেডের ৩৪ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর এক টাকা ৪০ পয়সা কমেছে। এর পরের অবস্থানগুলোয় থাকা রবি আজিয়াটা লিমিটেডের ৩১ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৩১ কোটি ২৪ লাখ ১১ হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২৮ কোটি ১৯ লাখ আট হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ২১ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৮৪ শতাংশ, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ২৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের আট দশমিক ৫৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের আট দশমিক ৫৪ শতাংশ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের সাত দশমিক ৯৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৪ দশমিক ৭৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ৯ হাজার ৪৭৮ দশমিক ৪৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৫ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ১৫ হাজার ৭১১ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১০২টির, কমেছে ৯৬টির এবং ৪৪টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮২ লাখ ১০ হাজার ৬৬৯ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৪৯ লাখ ছয় হাজার ৭৬১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ৩৭ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৯২ টাকা।

কোন মন্তব্য নেই