মার্শাল ‘ল’ জারি করেছেন ইমরান : শাহবাজ শরিফ
ইমরান খানের পদক্ষেপগুলোকে সিভিল মার্শাল ‘ল’ জারির সামিল বলে উল্লেখ করেছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফ। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে বলেছে, ‘সিভিল মার্শাল ‘ল’ জারি করেছেন ইমরান।’ ইমরান খানের পদক্ষেপগুলোকে অসাংবিধানিক বলেও অভিহিত করেন তিনি।
পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো-জারদারি, জমিয়তে উলেমা-ই-ইসলাম পাকিস্তানের (মাওলানা ফজলুর রহমান গ্রুপ) নেতা আসাদ মেহমুদকে সাথে নিয়ে একটি সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলেরর নেতারা পাকিস্তানের সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন।

কোন মন্তব্য নেই