রাজশাহী-৩ : নৌকায় উঠলো বিএনপি’র হাজারো নেতাকর্মী
ভোটের আগে রাজশাহী-৩ আসনের পবা উপজেলায় হাজারের বেশি বিএনপির নেতা-কর্মীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে তারা আওয়ামী লীগে যোগদান করেন। এসময় হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের উৎসবমুখর পরিবেশে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
মফিদুল ইসলাম বাচ্চু বিএনপির মনোনয়নে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ইয়াছিল আলী জানান, শুক্রবার বিকালে হরিয়ান আশরাফের মোড়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যন মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এক হাজারের বেশী বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের যোগদান করেছেন। সেখানে ফুলের মালা পড়িয়ে তাদের বরণ করে নেয়া হয়েছে।
আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপির নেতাদের মধ্যে মফিদুল ইসলাম বাচ্চুসহ ছয়জন জন স্থানীয় জনপ্রতিনিধি। এরা হলেন, হরিয়ান ইউনিয়নের সদস্য ও বিএনপি নেতা রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং মহিলা সদস্য ও বিএনপি নেত্রী রেশমা বেগম ও রাশেদা বেগম।
যোগদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু বলেন, সারাদেশের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমুলে পর্যাপ্ত অনুদান এবং সাধারণ মানুষের উন্নয়নে শেখ হাসিনার যুগ-উপযোগি পদক্ষেপ আমাকে ভাল লেগেছে। আমি বিশ্বাস করি আবারো নৌকা প্রতীক বিজয়ী হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, আমরা সন্ত্রাস পছন্দ করি না। কিন্তু আমাদেরকে পেট্রোল বোমা মেরে মানুষ খুনের অপবাদ শুনতে হয়। আমরা আর সন্ত্রাস চাই না। সন্ত্রাসী দলে থাকতেও চাই না।
বাচ্চু বলেন, আমার এলাকার উন্নয়ন চাই; আমরা মানুষের সেবা করতে চাই; সামনের দিকে এগিয়ে যেতে চাই। যা শুধুমাত্র আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে পারে; মানুষের উন্নয়ন করতে পারে বলে আমি বিশ^াস করি। তাই আমরা আজ বিএনপি ছাড়লাম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই।
হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ইয়াছিল আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেবর আলী, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ পলাশ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন।
যোগদান অনুষ্ঠান শেষে নৌকার পক্ষে বিশাল প্রচার মিছিল বের করা হয়। প্রচার মিছিলটি হরিয়ান ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ ও কয়েকটি পথসভা করে নৌকার পক্ষে ভোট চান তারা।

কোন মন্তব্য নেই